শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট
শিক্ষা

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা করা হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিত। অথচ সংবিধান লংঘন করে শিক্ষার্থীদের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করছে। এরপরও অর্ধেক ভাড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে প্রচলণের মাঝেও শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে অরাজকতা তৈরি হতে পারে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা