শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস আজ, শুরু ক্লাসও

নিজস্ব প্রতিবেদক: আজ পালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস। সঙ্গে সঙ্গে দেড় বছর বন্ধ থাকার পর অধিভুক্ত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হয়েছে।

একই সঙ্গে অনলাইনেও শিক্ষা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) সশরীরে ক্লাস শুরু হয়েছে। এ ছাড়াও সেশনজট দূর করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

আজ ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে বিকেল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচার হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আলোচনাসভা শেষে বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রফেসর ড. রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা