শিক্ষা

পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় কয়েকটি জেলায় সময়সূচিতে পরিবর্তন এসেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইনস মাঠে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে রোববার (১৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট ১৬ থেকে ১৮ নভেম্বর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা হবে ১৯ নভেম্বর দুপুর ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৬ নভেম্বর সকাল ১০টায়।

পূর্বঘোষিত সময়সূচির শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার নির্ধারিত তারিখ ছিলো ২ থেকে ৪ নভেম্বর সকাল ৮টায়। এছাড়া লিখিত পরীক্ষা ৫ নভেম্বর দুপুর ২টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর সকাল ১০টায় হওয়ার কথা ছিলো।

কুমিল্লা, রাঙামাটি, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরে তিন পরীক্ষার মধ্যে শুধু মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এ সব জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট এবং লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়।

ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারে ওই তিন পরীক্ষারই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সব জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪ থেকে ১৬ নভেম্বর সকাল ৮টায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল ১০টায়।

মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনা জেলায় তিন পরীক্ষার সময়সূচিতেই পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সব জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪ থেকে ১৬ নভেম্বর সকাল ৮টায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল ১০টায়।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ সব জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার কথা ছিলো ১২ থেকে ১৪ নভেম্বর সকাল ৮টায়, লিখিত পরীক্ষা ১৫ নভেম্বর দুপুর ২টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় ছিলো ২২ নভেম্বর সকাল ১০টা।

এসব জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা