শিক্ষা

চলতি সপ্তাহেই স্কুল শিক্ষার্থীদের টিকাদান

নিজস্ব প্রতিবেদক: এ সপ্তাহেই ১২ বছরের বেশি বয়সিদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হবে। বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে ২১টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি, চলতি সপ্তাহে আমরা টিকাদান শুরু করতে পারবো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার পরিকল্পনা আছে। ফলে আমরা একসঙ্গে অনেক শিক্ষার্থীকে টিকা দিতে পারবো।

স্বাস্থ্যের ডিজি বলেন, স্কুল শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা সুরক্ষা প্ল্যাটফর্মে তাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাক...

থাইল্যান্ডের কারাগারে বন্দি দুই উইঘুর মুসলিমের আকুল আর্তি

এক নজরে দুই উইঘুর মুসলিমের বর্তমান অবস্থা : ...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

রায়পুরায় আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী গাজী সবুজ

আসন্ন মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা