শিক্ষা

কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৪ বছর থেকে কমিয়ে ৩ বছর করার ষড়যন্ত্রসহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- পেশা সংগ্রাম পরিষদের আহবায়ক মো. রুকুনুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা আইডিইবি’র সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরীতে প্রাথমিক নিযুক্তিতে একটি স্পেশাল ইনক্রিমেন্ট,পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ভাগ উন্নতি করণ, বিএনবিসি-২০২০ এ ইঞ্জিনিয়ারের সঙ্গাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমুল্যায়নকর ধারা-উপধারা সংশোধন, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশসহ একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স’র মেয়াদ ৩বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতী উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা