শিক্ষা

ইবি শিক্ষার্থীদের বৃত্তির টাকায় গড়মিল

নিজস্ব প্রতিনিধি, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত বৃত্তি টাকায় গড়মিলের অভিযোগ উঠেছে। হিসেব অনুযায়ী প্রাপ্ত টাকার এক তৃতীয়াংশ টাকা কম পাওয়ায় অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে প্রতিবছর প্রত্যেক বিভাগের সকল বর্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মেধাক্রম অনুযায়ী দুই ক্যাটাগরিতে মোট ছয়জনকে বৃত্তি দেয়া হয়। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম তিনজনকে মেধাবৃত্তিতে প্রতি মাসে ১৫০ টাকা করে বছরে ১৮০০ টাকা দেয়া হয়। বাকি তিনজনকে সাধারণ বৃত্তিতে মাসপ্রতি ১০০ টাকা করে বছরে ১২০০ টাকা দেয়া হয়।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এ বৃত্তির টাকা বৃদ্ধি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে উভয় ক্যাটাগরিতে মাসপ্রতি ৫০ টাকা বৃদ্ধি করে মেধাবৃত্তিতে ২০০ ও সাধারণ বৃত্তিতে ১৫০ টাকা করা হয়েছে।

ফলে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ি গত মার্চ মাসে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিভাগে নোটিশ পাঠিয়েছিলেন কর্তৃপক্ষ। নোটিশ অনুযায়ী বিভাগ কর্তৃক তালিকা পাঠানো হলে তা পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিং এ শিক্ষার্থীদের মাঝে টাকা পাঠানো হয়। তবে এতে পূর্বের সিদ্ধান্তের আলোকে টাকা দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

তাদের দাবি, নতুনভাবে টাকা বৃদ্ধি করার পরও কেন পূর্বের আলোকে টাকা দেয়া হবে? এমনিতে টাকা বৃদ্ধি করার পরও একজন শিক্ষার্থীর মাসে ১৫০ বা ২০০ টাকা যথেষ্ট নয়। সেই জায়গায় আবার আগের হিসেব মতো অল্প টাকা দেয়া হলো। যা সম্পূর্ণ অযৌক্তিক। সেই সাথে কখনো সময়মতো বৃত্তির টাকা পাননি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার ইনামুল কবির বলেন, এবার আগের নিয়মে টাকা দেওয়া হয়েছে। নতুন করে বাড়ানোর পর এটি এখনো কার্যকর হয়নি। পরবর্তী সেশন (২০১৭-১৮) থেকে কার্যকর হবে। তবে এবার বিভাগসমূহে ভুলবশত নতুন কার্যকর হওয়ার নোটিশটি পাঠানো হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা ভুল তথ্য পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার প্রধান এ. টি. এম. ইমদাদুল আলম জানান, প্রশাসন যে টাকা দিবে একাডেমিক শাখা সে টাকা শিক্ষার্থীদের অবশ্যই দিবে। বিষয়টি হয় তো কোথাও ভুল হয়েছে, কালকে অফিসে গিয়ে খোঁজ নিব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা