শিক্ষা

করোনাক্রান্ত হয়ে প্রথম উপাচার্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসে আক্রন্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো উপাচার্যের মৃত্যু হলো।

মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে তিনি বলেন, তিনি একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি ওনার মাগফেরাত কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার উনার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা