শিক্ষা

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

সান নিউজ ডেস্ক : বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নিবন্ধন শুরু হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়- বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে [email protected] এই ইমেইলে পাঠাতে হবে।

ইমেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’। বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা