শিক্ষা

নোবিপ্রবিতে অনলাইনে পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে ফাইনাল পরীক্ষা নেয়া শুরু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

নোবিপ্রবির ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাস রুমে শুরু হয়েছে এ পরীক্ষা। এর আগে গত ২৮ থেকে ৩০ জুন টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম।

এতে হাতে-কলমে প্রশিক্ষণ পান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রত্যেক বিভাগের প্রত্যেক ব্যাচের শ্রেণি প্রতিনিধিসহ ৪-৫ জন করে প্রায় ৬০০ শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করা কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা আবার বিষয়গুলো বিভাগের অন্য সহপাঠীদের বুঝিয়ে দেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফরিদ দেওয়ান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আগে ডেমো পরীক্ষা নিয়েছিলাম। সবকিছু আগেই বুঝিয়ে দেয়া হয়েছে তাদের। করোনার কারণে শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত। অনলাইনে দ্রুত পরীক্ষা নিয়ে সেশনজটের কবল থেকে তাদের মুক্তি দিতে চাই।’

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুলাই মাসে এবং ঈদের আগেই অনলাইনে পরীক্ষা নেয়া শুরু করেছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘দীর্ঘ ১৫-১৬ মাসের করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। বারবার চেষ্টা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা মার্চ মাসে পরীক্ষা দিতে নোয়াখালী এসেও ফিরে গিয়েছিল। পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিকল্প নেই। আজ (১২ জুলাই) দুই বিভাগের পরীক্ষা চলছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সকল বিভাগের পরীক্ষা শুরু করতে পারব।'

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে গত ২৩ জুন একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি প্রশাসন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হোয়াটসঅ্যাপের ৬ দারুণ ফিচার

হোয়াটসঅ্যাপ শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা...

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিন...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সমন্বিত গোয়েন্দা অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে...

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা