শিক্ষা
ঢাবির ভর্তি পরীক্ষা

প্রবেশপত্র ডাউনলোড স্থগিত

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুলাই বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার কথা ছিলো। এছাড়া আগামী ৩১ জুলাই ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিলো।

নতুন নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত অতি শিগগিরই পরীক্ষার্থীদের অবহিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আপতত স্থগিত রেখেছি।’

তিনি বলেন, ‘সাধারণত প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার তারিখটি উল্লেখ করা থাকে। সারাদেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ভর্তিচ্ছুদের আগামী ৩১ তারিখের প্রথম পরীক্ষাটি নেয়া নিয়ে সংশয় রয়েছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি আপাতত স্থগিত রাখার।’

তিনি আরও বলেন, ‘কিছুদিনের মধ্যে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আমরা ২০ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আবার চালু করতে পারব। এখন এটা করলে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে।’

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা আপাতত প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি স্থগিত রাখার জন্য বলছি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা