শিক্ষা

সাত কলেজে পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স, মাস্টার্স, ডিগ্রির ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে কলেজগুলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পরীক্ষা শেষ করার ব্যবস্থা নেবে। এ ছাড়া একটি অ্যাসাইনমেন্টও নেওয়া হবে।

রোববার (১৩ ডিসেম্বর) সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের আলোকে ও নির্দেশিত নিয়মানুযায়ী ইনকোর্স ও টেস্ট পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে নেওয়া হবে।

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও চাকরির বাজারে দ্রুত প্রবেশে করোনাকালীন এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সম্মতি দিয়েছে। সাত কলেজের পরীক্ষার বিষয়ে শিগগিরই অফিসিয়ালি বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ১০ ডিসেম্বর উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা