সংগৃহীত ছবি
শিক্ষা

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ১৫৮ সমন্বয়ক টিম গঠন

শনিবার (৩ আগস্ট) দুপুর ১টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন তারা। এ সময় তারা সম্মেলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করেন।

এদিকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে দুপুর দেড়টা-মিরপুর-১০ গোল চত্বরে এলাকাসহ প্রধান সড়কের সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অপরদিকে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে কয়েক মিটার দূরেই মিরপুর-২ এর দিকে পুলিশ অবস্থান নেয়৷ এর পরে মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অনান্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। এ সময় তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান নিতে বলেন। এদিকে কোনও বহিরাগত যেন এসে কোনও ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

আরও পড়ুন: বিক্ষোভ মিছিল শুরু

এই দিন মিরপুর-১০ এর আশপাশ আ’ লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। এ সময় ২ পক্ষের মাঝে কোনও সংঘাত যেন না হয় সেই জন্য পুলিশ সতর্ক আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা