ছবি: সংগৃহীত
শিক্ষা

বিরল রোগে ইবি শিক্ষার্থীর মৃত্যু

নজরুল ইসলাম, ইবি: বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার ফুল মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: ইবির প্রথম বাসকে ভাস্কর্যে রূপ দেওয়ার দাবি

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। তবে তার মৃত্যু সংবাদ শুনতে হবে, এমনটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সবাই তার জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিল।

জানা গেছে, ফুল তার ব্যাচের বিভাগীয় পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করে মেধা তালিকায় প্রথম হন। তার বাড়ি পাবনায়। ২০২০ সালে বিরল এ রোগে আক্রান্ত হন তিনি। পরে এক বছর চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়েছিলেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

কিন্তু ৬ মাস আগে আবারও অসুস্থ হয়ে পড়েন। গত রমজানে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে প্রতিটা অঙ্গে সমস্যা দেখা দেয়। মৃত্যুর আগে কিডনি ও হার্টে সমস্যা ও কফের সঙ্গে রক্ত আসাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ হাসান বলেন, ভাসকুলাইটিস বিরল প্রকৃতির রোগ। এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ রাখা যায়। কিন্তু পুরোপুরি রোগ নিরাময় করা যায় না বললেই চলে। সাধারণত ইমিউনিটি সিস্টেমের দুর্বলতা থেকে এ রোগ হয়ে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা