ছবি: সংগৃহীত
অপরাধ

প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: কখনো পুলিশ সুপার, কখনো বা জেল সুপার, মাঝে মধ্যে আবার বিজ্ঞ আইনজীবী। এসব পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে হুমাইয়ুন কবির (২৭) নামের এক ব্যক্তি হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: গাজায় গণহত্যার পক্ষে বিএনপি-জামায়াত

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের শুকনাছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুমাইয়ুন কবির বান্দরবান লামা ফাঁসিয়াখালী এলাকার মৃত বদি আলমের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির সত্যতা মিলেছে

তিনি বলেন, হুমাইয়ুন কবির নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সুপার, জেল সুপার, কখনও আইনজীবীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ পায় তারা। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধের কথা স্বীকার করে র‍্যাবকে জানান, এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে সে প্রায় শতাধিক মানুষের সঙ্গে প্রতরণা করেছে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা