ছবি: সংগৃহীত
অপরাধ

সোনা লুটের ঘটনায় খুন, আটক ৬

বেনাপোল প্রতিনিধি: প্রায় সাড়ে ৩ কোটি টাকার সোনার বার আত্মসাতের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় পৌরসভার একজন কাউন্সিলরসহ ৬ জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

আরও পড়ুন: ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গত ২ দিনে বেনাপোল ও ঢাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত একটি প্রাইভেট ও একটি মাইক্রোবাসও জব্দ করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যশোরের শার্শা থানার টেংরালী গ্রামের ওমর ফারুক ওরফে সুমন (২৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ মাগুরার আলমখালী থেকে উদ্ধার করার ৪ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করেছে পুলিশ।

নিহত ওমর ফারুক সুমন শার্শা থানার টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে ও পেশায় একজন রং মিস্ত্রি।

গত ১১ নভেম্বর ওমর ফারুককে অপহরণ করা হয়। এ ঘটনায় ওমর ফারুকের মা ফিরোজা বেগম অপহরণের ২ দিন পর বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রশিবির নেতা গ্রেফতার

পরে ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে শনিবার (১৮ নভেম্বর) ঢাকার শাখারী বাজার এলাকা থেকে মাইক্রো চালকসহ সোনা চোরাকারবারি ডালিম কুমারকে আটক করা হয়।

তাদের স্বীকারোক্তি মোতাবেক, সোমবার (২০ নভেম্বর) বেনাপোল পৌর সভার বড় আঁচড়া ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল হোসেন এবং তার ২ শ্যালক ইজাজ (২৮) ও ইফাজকে (২৯) বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ১১ নভেম্বর দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রংয়ের পালসার মোটরবাইকে বিয়ের জন্য পাত্রী দেখার উদ্দ্যেশে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেনি।

পরদিন সকালে অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে ওমর ফারুকের অপহরণের বিষয়টি তাদেরকে জানায়।

আরও পড়ুন: এংলেটে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনার বার আত্মসাত করে সোনা বহনকারী ওমর ফারুক।

সোনা আত্মসাতের ঘটনায় ওমর ফারুককে পোর্ট থানার পাশের একটি তৃতীয় তলা ভবনের কক্ষে আটকে রাতভর মারধর করে সোনা চোরাকারবারের সাথে জড়িতরা।

তারা স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে তাকে মাগুরায় নিয়ে খুন করে এবং এসিড দিয়ে মুখ ঝলসে দেয়।

ধৃত ইজাজ হোসেন পুলিশের নিকট ওমর ফারুককে অপহরণ পর হত্যা করার বিস্তারিত তথ্য স্বীকার করেছে। ধৃতরা বর্তমানে যশোর ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা