প্রতীকী ছবি
প্রবাস

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জানা যায়, বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০ জনই নারী।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও থানে জেলার মাঝামাঝি একটি উপশহরের নাম নাভি মুম্বাই। নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘নাভি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শুক্রবার কয়েকজন নারী-পুরুষ এসেছিলেন। তাদের মধ্যে একটি বিবাহিত যুগলও ছিলেন এবং রেস্তোরাঁয় তারা সেই যুগলের বিবাহবার্ষিকী পালন করেন।’

‘তাদের আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়া রেস্তোরাঁ থেকে আমাদের কাছে ফোন আসে। আমরা তাদের অনুসরণ করে থানের একটি বাড়িতে মোট ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষের সন্ধান পাই। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ও নথি দেখাতে না পারায় তাদেরকে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এবং পাসপোর্ট রুল, ১৯৫০’র আওতায় গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন: ভূমিকম্প-সাইক্লোনে কাঁপল ভানুয়াতু

গ্রেফতারদের সম্পর্কে আর বিস্তারিত তেমন কিছু বলেননি ওই পুলিশ কর্মকর্তা; কেবল বলেছেন, এই বাংলাদেশিরা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ

গড় আয়ুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পা...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা