অপরাধ

রিমান্ডে আল্লাহর দলের সাত জঙ্গি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দক্ষিণ খান থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সাত সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২১ জুন) দলের সাতজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে দশদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাব-১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরা হলো- মো. আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, মো. সোহেল হোসেন, হাসান মাহমুদ, মো. নাজমুল হাসান রাজু, মো. রেজাউল ইসলাম ও মো. রবিউল ইসলাম।

শাফিউল্লাহ জানান, তারা ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামে সংগঠনটি গড়ে তোলে।

গ্রেফতারদের মধ্যে আব্দুল হান্নান ২০০৮ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর দলে যোগ দেয়। সে এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে।

২০১৯ সালের ৭ নভেম্বর ‘আল্লাহর দল’ নামের এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা