অপরাধ

আরামবাগ ক্লাবের ছাদে লাশ!

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন সকালে ক্লাবের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

বুধবার রাত ১০টা পর্যন্ত ওই ব্যক্তিকে ক্লাব এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছিল আশেপাশের মানুষ। বৃহস্পতিবার সকালে পাশের একটি ভবন থেকে লোকজন আরামবাগ ক্লাবের একতলা ভবনের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তার বাড়ি সাভারে। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা