অপরাধ

মসজিদের নাম নিয়ে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার বড়লেখায় মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় রোববার বড়লেখা থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) আছরের নামাজের পর উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সাজ্জাদ হোসেন, আজাদ হোসেন, আবিদ আহমদ, এমাদ হোসেন, আলিম উদ্দিন, মওরুন বেগম, শিপা বেগম, জাবের আহমদ, বকুল বক্স, সুকরাম বিন আলা বক্স, মহসিন আলী, আজিজুর রহমান প্রমুখ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামের একটি মসজিদের নামকরণ নিয়ে এলাকার সাজ্জাদ হোসেন ও আনছারুল হক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। একপক্ষ চাইছে গ্রামের জামে মসজিদের নাম হবে ‘সুজানগর জামে মসজিদ’ আর অপরপক্ষ চাইছে নাম হবে ‘বক্সবাড়ি জামে মসজিদ’। নামকরণের বিষয়টি নিয়ে গত বছরের আগস্ট মাসে একটি বৈঠক হয়। বৈঠকে স্থানীয়রা মসজিদের নামকরণের রেকর্ড (দলিল ও ফর্চা) দেখে ‘সুজানগর জামে মসজিদ’ নাম রাখার সিদ্ধান্ত দেন এবং উভয়পক্ষকে বিষয়টি নিয়ে আর কোনো প্রকার বিরোধে না জড়াতে বলেন। এরপরও শনিবার আছরের নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।

খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন।

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সংঘর্ষে আহত ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যার পর তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মসজিদের নামকরণ নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা