অপরাধ

বিট পুলিশিং কার্যালয়ে প্রাণ গেলো শাওনের 

নিজস্ব প্রতিনিধি, যশোর: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে বিট পুলিশিং কার্যালয়ে ঢুকেও প্রাণ বাঁচাতে পারলেন না শাওন শেখ ওরফে টুনি (২০) নামে এক তরুণ। দুর্বৃত্তরা তাড়া করে সেখানে এসেও তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে বলে জানিয়েছেন খুন হওয়া তরুণের পিতা হালিম শেখ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া বিট পুলিশিং কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঈদের পরদিন দায়িত্বশীল কেউ ওই কার্যালয়ে ছিলেন না বলে জানিয়েছেন বিট পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম তোতা। তবে, বিট পুলিশিং কার্যালয়ের ভেতর দুর্বৃত্তরা প্রবেশ করেনি বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার ওসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ ও দুর্বৃত্তদের পরিচয় জানা জায়নি।

হত্যাকাণ্ডে শিকার শাওনের বাড়ি যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ায়। নিহতের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলা আছে বলে জানা গেছে।

খুন হওয়া শাওনের পিতা হালিম শেখ বলেন, শাওন শংকরপুর টার্মিনালে গাড়ি ধোয়ার কাজ করতো। লকডাউনের কারণে তার সে কাজ বন্ধ। রাতে তাকে মোবাইল ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর সে বিট পুলিশিং কার্যালয় থেকে একটু দুরে এলাকারই এক গলির ভেতর যায়। শুনেছি সেখানে ৩ দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সে প্রাণ বাঁচাতে দৌড়ে বিট পুলিশিং কার্যালয়ে ঢুকে পড়ে। হত্যাকারীরা সেখানে যেয়েও তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে শাওনের বোন ও এলাকার কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারিনি।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দিন স্বপন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে শংকরপুর জমাদ্দারপাড়া বিট পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম তোতা শুক্রবার বলেন, ঈদের পরদিন হওয়ায় আমি একটু বেড়াতে গিয়েছিলাম। সেসময় বিট পুলিশিং কার্যালয়ে দায়িত্বশীল কেউ ছিলেন না। ফোনে খবর পেয়ে আমি চলে আসি। অফিস সহকারী মনিরুজ্জামান সে সময় রাতের খাবার খেতে বাড়ি গিয়েছিলেন। তবে বয়স্ক গার্ড বাবলা ছিলেন। তার কাছে শুনেছি দুর্বৃত্তরা ৩ জন ছিলো। তারা ঘটনার পর মোটরসাইকেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আটকের ব্যাপারে এখন বলা যাবে না। এখনও মামলা হয়নি, পোস্টমর্টেম হয়নি। মামলা হবে। তবে ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত ও আটকের ব্যপারে কাজ চলছে। বিট পুলিশিং কার্যালয়ের ভেতরে তাকে ছুরিকাঘাতের ব্যাপারে তিনি বলেন, ঘটনা ঘটেছে বাইরে। ছেলেটি সেল্টারের জন্য সেখানে গিয়েছিল। সেসময় সেখানে লোক ছিল না। তবে কার্যালয়ের ভেতরে দুর্বৃত্তরা ঢোকেনি। ঘটনা যা ঘটার বাইরে ঘটেছে। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা