সংগৃহীত ছবি
অপরাধ

পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ৪ টা-রাত ১০ টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪১৪ মামলা

গ্রেফতারকৃতরা হলো: ১। মো: শাহিন ইসলাম (২২), ২। মোঃ সোহান মিয়া (১৯), ৩। মোঃ শুকরান ইসলাম (২৮), ৪। সোহেল (৪৪), ৫। মো: রাব্বি হোসেন (২০), ৬। মোঃ রাশেদ খান (১৯), ৭। মোঃ জীবন (২৪), ৮। মো: বিজয় ইসলাম (২১), ৯। মোঃ স্বপন মিয়া (২০), ১০। বিল্লাল হোসেন (৩০), ১১। মোঃ মুন্না (২০), ১২। মোঃ সাগর (১৯), ১৩। মো: রবিন (১৮), ১৪। মোঃ মেহেদী হাসান রায়হান (২৪), ১৫। মোহাম্মদ আলী আকবর (২৭), ১৬। মো: মনোয়ার রহমান (২৫), ১৭। মো: শামীম (২০) ও ১৮। আরাফাত (১৮)।

থানা সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক ৬ ঘন্টা ব্যাপী বিভিন্ন ছিনতাইপ্রবন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, চোর এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। এই অভিযানে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান মোহাম্মদপুরে অপরাধ কমাতে সহায়ক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা