সংগৃহীত
অপরাধ

আমের ক্যারেটে ফেনসিডিল

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আমের ক্যারেটে লুকিয়ে রাখা ১৩ লাখ টাকার ফেনসিডিল সহ শান্ত আহমেদ (২৩) নামের ১ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

রোববার (২৩ জুন) দুপুরে র‍্যাবের সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান ১ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তার আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারিকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তি, শান্ত আহমেদ কুষ্টিয়া জেলার বাসিন্দা।

র‍্যাব জানান, শনিবার (২২ জুন) সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথ একটি অভিযান পরিচালনা করেন। এই সময় আমের ক্যারেটে লুকানো অবস্থায় মোট ৩৯২ পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

আরও পড়ুন: মরিচ ক্ষেতে চালকের লাশ

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শান্ত ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এরপর আটককৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা