ছবি: সংগৃহীত
অপরাধ

শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণ, গ্রেফতার ৩ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৮ বছরের এক শিশুকে মারপিট করে মুখে সিগারেট ঢুকিয়ে তার পুরুষাঙ্গের সঙ্গে ইট বেধে নির্যাতন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

গ্রেফতাররা হলো- ঠাকুরগাঁও শহ‌রের গোয়ালপাড়া মহল্লার আশরাফ হোসেনের ছেলে মো. রাকিব (১৫), একই এলাকার মো. জুয়েল রানার ছেলে ইয়াছিন আলী (১৪) ও লিটন আলীর ছেলে রায়হান আলী (১২)। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

পুলিশ জানায়, গত ১৯ মে শিশুটি পৌর শহরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় মো. রাকিব নামে এক কিশোর ওই শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাঁকা একটি স্থানে নিয়ে যায়।

সেখানে ইয়াসিন আলী ও রায়হান আলীসহ কয়েকজন মিলে ওই শিশুটিকে মারপিট করে মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে দিয়ে তাকে টানতে বাধ্য করে।

আরও পড়ুন: রাজধানীতে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত

একপর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্যান্ট খুলে শিশুটির পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে ঝুলিয়ে দেয়। তারা মোবাইল ফোনে সেসব অপকর্মের ভিডিও ধারণ করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে সটকে পড়ে।

পরে খেলার মাঠের ঘটনা শিশুটি তার পরিবারকে জানা‌য়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু সেই বৈঠকে ভুক্তভোগী শিশুর পরিবারের কয়েকজনকে মারপিট করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

এ ঘটনায় শ‌নিবার (২৫ মে) রা‌তে ভুক্ত‌ভোগী শিশুর বাবা বাদী হয়ে ৪ কিশোর গ্যাংয়ের সদস্যের নাম উল্লেখ ক‌রে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৩ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, মামলার পর ৩ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা