ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধা পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে ৩ দালালকে আটক করেছে দুদক।

আরও পড়ুন: ফের সীমান্তে গোলাগুলির শব্দ

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ৬ জন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিসে অনিয়মের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা কমার আভাস

অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান।

এছাড়া ভুক্তভোগির কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কালে ৩ দালালকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা