ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে আগুন, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন: ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তবে তাৎক্ষনিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রাতেই রেলওয়ে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই মো. আশরাফ জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: শ্রমিকদের ১৪ টি কক্ষ পুড়ে ছাই

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়।

পরে টাঙ্গাইল রেল স্টেশন সহকারী মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করেন। এসআই মো. আশরাফকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা