ছবি: সংগৃহীত
সারাদেশ

বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

আরও পড়ুন: ১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজামখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নাম্বার পিলার এলাকা দিয়ে লাশ ফেরত দেয় বিএসএফ।

নিহত নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ভারতের ১৫২ বিএসএফ-এর সোনামতি কোম্পানী কমান্ডার টিসি রাজিব চন্দ্র রায়, বেউরঝাড়ি কোম্পানী কমান্ডার সুবেদার সামসুল আলম, উত্তর দিনাজপুর লোহার ইসলামপুর থানার এসআই রায়মোন উপস্থিতিতে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহানকে লাশ হস্তান্তর করা হয়। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ নিহতের বড় ভাই নবিরুলকে মরদেহ হস্তান্তর করেন।

জানা গেছে, নিহত নুরুজ্জামান গরু চোরাকারবারির সাথে জড়িত ছিল। সোমবার (২৩ অক্টোবর) রাতে কয়েকজন সহযোগীসহ ভারতীয় কাটা তারের বেড়া পাড় হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই সময় ভারতীয় বিএসএফ'র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় নুরুজ্জামান। ঘটনা জানাজানি হলে বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও-৫০ (বিজিবি) প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়। তারই প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক।

পরে ঘটনার ২ দিন পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নং পিলারসংলগ্ন এলাকা দিয়ে নিহতের লাশ ফেরত দেয় বিএসএফ।

আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে ইসির বৈঠক আজ

বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান জানান, ভারতের বিএসএফের গুলিতে নিহত নুরুজ্জামানের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, বিজিবি ও বিএসএফের সমন্বয়ে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা