ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ইন্টারন্যাশনাল ইউথ পিস ক্যাম্পের উদ্ভোধন

নোয়াখালী প্রতিনিধি: শান্তির দূত, অহিংস নীতির প্রবর্তক ও ভারতের জাতীয় নেতা মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নোয়াখালীর জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইউথ পিস ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্পের উদ্ভোধন করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সভাপতিত্বে ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন এবং গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নবকুমারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরওয়ার, নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার ইয়াসমিন, আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শেখ হুমায়ুন কবির, ভারতের মহারাষ্ট্র প্রদেশের স্নেহালয়া স্ংস্থায় নির্বাহী পরিচালক ড. গিরিশ কুলকার্নি, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) অজিত দেব, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাব সভাপাতি বাখতিয়ার শিকদার পুলিশের চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস।

আরও পড়ুন: পূর্ব শত্রুতার জেরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এ ক্যাম্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এ ক্যাম্পে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৬২ জন সাইক্লিষ্ট মহারাষ্ট্র প্রদেশের আহাম্মেদ নগর থেকে যাত্রা শুরু করে ৪২০০ কিমি পথ অতিক্রম করে শান্তি-সম্প্রীতির বাণী প্রচার করতে ২২ সেপ্টেম্বর দলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর গান্ধী আশ্রমে প্রবেশ করেন।

আরও পড়ুন:

এতে যোগ দিতে সার্কভূক্ত দেশগুলো ছাড়াও কেনিয়া, সুইডেন জার্মানি যুক্তরাজ্য ও যুক্ত রাষ্ট্র থেকে ৩৫০ জন যুব প্রতিনিধি ও প্রবীণ গান্ধী অনুসারী অংশগ্রহণ করেছেন।

৩ দিনব্যাপী এ পিস ক্যাম্পে বিভিন্ন অধিবেশনে মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অহিংস নীতি ও শান্তি সম্প্রীতির দর্শন এবং বর্তমান বিশ্বে এর প্রাসঙ্গিকতাসহ জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, মানবাধিকার ইত্যাদি বিষয়ের ওপর দেশ বিদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আলোচনা করবেন।

এছাড়ও প্রতিদিন সন্ধ্যায় দেশি বিদেশি শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ক্যাম্পে অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা