সারাদেশ

নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

নিহত লাইজু আক্তার (১২) হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় আ’লীগ নেতা নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের এটিএম সামসুল হক মাস্টারের বাড়িতে ভিকটিমেরে বড় বোন তাকে গৃহস্থলী কাজ করার জন্য দিয়ে যান। মঙ্গলবার বিকেলের দিকে লাইজুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জেলা শহর মাইজদীতে যান। পরে স্থানীয় লোকজন বিকেল ৪টার দিকে শামছুল হক মাস্টারের ঘরের বারান্দায় লাইজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ঘরের মালিক ওই শিশু গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা