সংগৃহীত
সারাদেশ

কাভার্ডভ্যান চাপায় আ’লীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় সিদ্দিকুর রহমান খান (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

আরও পড়ুন: তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তরুণ গ্রেফতার

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বনপাড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। বনপাড়া পৌর শহরের অফিসপাড়ার মৃত রাজেন খানের ছেলে তিনি। তিনি পেশায় নির্মাণ ঠিকাদার ছিলেন।

আরও পড়ুন: পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

স্থানীয়দের বরাতে পুলিশ বলেন, আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মোটরসাইকেলযোগে বনপাড়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্যগুদামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা