ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২          

এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: মোংলায় জাহাজ কর্মচারীর লাশ উদ্ধার

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ এলাকার সিআরসি মেম্বার ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এনামুল বেপারী (২৪)। পরে মূমুর্ষু অবস্থায় হাসপাতালে মারা যান রাকিব (৩০)।

নিহতদের মধ্যে এনামুল বেপারী খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকার আব্দুস সালাম বেপারীর ছেলে এবং রাকিব (২২) পঞ্চকরণ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে এনামুলসহ ৩ জন রায়েন্দা থেকে মোরেলগঞ্জের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল। পরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ জন হয়েছে।

আরও পড়ুন: নদীতে জলদস্যুদের গুলিতে নিহত ২

দুটি মোটরসাইকেলে থাকা অপর ৪ জন আহতরা হলেন- মোরেলগঞ্জের সাব-রেজিস্ট্রী অফিসের স্ট্যাফ দেবাশীষ (৩০), রমজান ( ২৫), রাহিন (২১) ও তালিম (২০)। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহিন ও তালিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, নিহত এনামুুলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পোস্ট মর্টেম প্রক্রিয়ায় রয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা