সারাদেশ

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ফেনসিডিল উদ্ধারের মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিএনপিকে ৩৬ দিন দাঁড়াতে দেব না

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর এই রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মহাসিন আলীর ছেলে ওবায়দুল হক (৪৭) এবং একই এলাকার সরেসদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪৭) ও জাকিরুল ইসলাম (৪১)।

আরও পড়ুন : আরও ১৫ মৃত্যু, আক্রান্ত ২৯৫০

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ মার্চ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে ওবায়দুল হকের বাসায় তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল, একই গ্রামের জাকিরুল ইসলামের বাড়ি থেকে ৮১ বোতল ও তার বড় ভাই আমিরুল ইসলামের ঘর থেকে ১০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‍্যাব-৫-এর এসআই খন্দকার হেলাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

দিনাজপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, এই রায় মাদক ব্যবসায়ীদের জন্য একটি বার্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা