সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইনজামাম উল আলম রাফি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুহুরী পাড়ার বাসিন্দা। নিহত মেহেরাব হোসেন অভির বাড়ি একই ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজিপাড়ায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

তিনি জানান, বেলা পৌনে ৩টার দিকে ২ বন্ধু মিলে মোটরসাইকেলে হারবাং যাচ্ছিলেন। কক্সবাজারগামী একটি এ সময় বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। অন্যদিকে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। আহত মেহেরাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও জানায়, বাসটি জব্দ করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা