ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (স:)-এর জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি মুন্সীগঞ্জ পশ্চিম দেওভোগ মাদরাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে পুরাতন কাচারি হয়ে সুপার মার্কেট অতিক্রম করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

আরও পড়ুন: আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াত ইসলামী বাংলাদেশ মুশাওয়াত সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মোজাদ্দেদী আত্তারী।

সদর থানার সভাপতি মোহাম্মদ রাফি আক্তারির সভাপতিত্বে র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামিয়াতুল মাদিনা পশ্চিম দেওভোগ নাজিম মুহাম্মদ মনোয়ার মাদানী আত্তারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আহমদ আল কাদেরী ও মাওলানা ফয়সাল মাদানী আক্তারী প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা