সারাদেশ

পদ্মায় জেলের লাশ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর লাল চাঁন (৩৬) নামে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী রাতে বাল্কহেডের ধাক্কায় নৌকাসহ নিখোঁজ ছিলেন তিনি।

আরও পড়ুন: যেখানে অনুমতি সেখানেই সমাবেশ

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত জেলে লাল চাঁন একই গ্রামের মৃত শহীদ তাঁতির ছেলে। তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

যানা গেছে, গেলো বুধবার রাতে মাছ ধরার জন্য বের হওয়া জেলে লাল চাঁন নদীতে নিখোঁজ হন। পরের দিন বৃহস্পতিবার নদী থেকে তার মাছ ধরার কাজে ব্যবহত নৌকা পাটাতন ও জাল নদীতে ভাসতে থাকলে তা, উদ্ধার করা হয়। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার চালালেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, নিখোঁজ জেলের লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের অভিযোগ রাতের বেলায় পদ্মা নদীতে অবাধে বালুবাহী বাল্কহেড চলাচল করে থাকে।

গেলো বুধবার রাতে মাছ শিকার গিয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন জেলে লাল চাঁন। তিনি প্রতিদিন রাতে নদীতে মাছ শিকারে যেতেন। আর ভোর পর্যন্ত নদীতে মাছ শিকার করে সেই মাছ সকালে বাজারে বিক্রি করতেন।

নিহতের খালাতো ভাই বাবু হালদার জানান, বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে তার ভাই জেলে লাল চাঁনের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন তার ভাই। এ ঘটনায় পরদিন টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরী করেন।

তিনি আরও জানান, শনিবার স্বজনরা পদ্মা নদীতে জেলের সন্ধানে নামেন। সকালে প্রথমে তারা ডুবে যাওয়া নৌকার খোঁজ পান। এরপর সেই নৌকার নীচেই লাশ ভেসে উঠে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ছাড়া বিপদে পড়বে ইউরোপ

এ ব্যাপারে আব্দুল্লাহপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্বজনরাই পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা