সারাদেশ

শর্ট সার্কিট থেকেই সুতার কারখানায় অগ্নিকান্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মীরেশ্বরাই গ্রামের ফ্যাক্টরীতে শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও মালিক কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ-হত্যা, ৯ জনের যাবজ্জীবন

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোস্তফা মোহসিন।

সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে এমনটি উল্লেখ করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মের্সাস বিল্লাল খান পাতা এন্ড রোপ ফ্যাক্টরীর মালিক মো. বিল্লাল খান মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকালে মুক্তারপুর এলাকায় পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে এতে ২০ পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত ও পরে আহত অবস্থায় একজন বিএনপি কর্মী নিহত হয়। পরে একই দিন গভীর রাত দেড়টার দিকে মিরেশ্বরাইয়ের খালাসীবাড়িতে সুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটে। এ সময় কারখানাটিসহ পাশের অত্যন্ত ৪ টি বসতঘর ও ১টি কোচিং সেন্টার আগুনে পুড়ে যায়।

ওই ঘটনায় একটি পক্ষ পুলিশের যোগসাজেশে বিএনপি নেতার গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ তুলে। এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রিপোর্ট এবং প্রকৃত মালিকের সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটে।

এ ব্যপারে ফ্যাক্টরির মালিক বিল্লাল খান বলেন, ঘটনার সময় আমি ঢাকার বাড়িতে ছিলাম। ফ্যাক্টরির পাশেবাড়ির চাচাতো ভাইয়ের ফোন পাই আমার ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরদিন সকাল বেলা এসে দেখি আমার ফ্যাক্টরী পুড়ে প্রায় ৭৮ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ঘটনার পারিপাশ্বিকতা ও ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী জানতে পারি বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়।

আরও বলেন, আমি ফ্যাক্টরির চার ভাগের একটি অংশ নিজামুদ্দিনের কাছে ভাড়া দিয়েছিলাম। তার একটি মেশিন ছিল। আর বাকি অংশে আমার স্টোক করা সুতা, পাতা সুতাসহ তৈরির কাঁচামাল ছিল।

সুতার কারখানার পাশের বাড়ির ভাড়াটিয়া নয়ন বিশ্বাস (২৪) বলেন, বোন মনি আমাকে কারখানায় রাত ২ টার দিকে গিয়ে বলে, আমাদের ঘর আগুনে পুড়ে গেছে। পাশের কারখানা থেকে আগুন লাগে তাদের ভাড়া ঘরে।

আরও বলেন, বোনের পরিবারের সাথে আমিও পরিবার নিয়ে ভাড়া থাকতাম। ঘরে ৭০ হাজার টাকাও ছিল। নতুন ফানিচার গুলোও নেই। নিঃস্ব হয়ে গেছি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোস্তফা মোহসিন বলেন, ঐ দিন গভীর রাত ২ টার দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণ আনে কর্মীরা।

আরও বলেন, পরে তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে ওই ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। এই মর্মে প্রতিবেদন দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা