সারাদেশ

লতিফুর রহমান বিজ্ঞান শিক্ষা বৃত্তি প্রদান ২০২২

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে লতিফুর রহমান বিজ্ঞান শিক্ষাবৃত্তি ২০২২ এর মাধ্যমে উপজেলার ৪জন মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।

২৬ জুন (রবিবার) উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৪জন মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহী উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিম, সিনিয়র সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

জরিপ বিভাগের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ওমর আলী খাসনবিশের পুত্র মো: লতিফুর রহমান ১৯৫২ সালের ১ আগস্ট ভূঞাপুর উপজেলার আলোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে মেট্রিকুলেশন পরীক্ষায় ৬টি লেটার মার্ক, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৫টি লেটার মার্ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর করেন। পরে বাবার ইচ্ছেতে তিনবার বিসিএসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেন।

তিনি তাঁর কর্মজীবনে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সহকারি অর্থ বিভাগের সিনিয়র সহকারি সচিব, শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব, গভঃ প্রিটিং প্রেসের পরিচালক ও আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালে একুশে পদকপ্রাপ্ত এডভোকেট আফসার উদ্দিন আহমেদের কন্যা ড. আফরোজা পারভীনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ড. আফরোজা পারভীনের সাবেক অবসরপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত সদস্য। ২০১৪ সালের ৯জুন ডায়াবেটিস জটিলতা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উপবৃত্তি প্রদান ও মো: লতিফুর রহমানের বিষয়ে বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহী উদ্দিন বলেন, তিনি আমাদের ভূঞাপুর তথা দেশের গর্ব ছিলেন। তিনি একাধারে মেধাবী ছাত্র, একজন সৎ ও যোগ্য কর্মকর্তা, বিজ্ঞানী ও লেখক ছিলেন। তাঁর স্মরণে এই শিক্ষাবৃত্তির মাধ্যমে আরো অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তাঁর অনুকরণীয় হিসেবে দেশে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা