সারাদেশ

আজ থেকে লকডাউন মুক্ত পূর্ব রাজাবাজার

নিজস্ব প্রতিনিধি:

পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউনের মেয়াদ মঙ্গলবার (৩০ জুন) রাতেই শেষ হয়েছে। ফলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সে জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়ি থাকবে ওই এলাকায়।

মঙ্গলবার (৩০ জুন) রাতে স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান জানান, রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজারে আর লকডাউন থাকছে না। তবে আমরা সাবধানতার জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করবো। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেবো না। পূর্ব রাজাবাজারে ১০টি গেটের একটি খোলা ছিল। এখন থেকে দুটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। পকেট গেটও খুলে দেওয়া হবে। তবে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, অপ্রয়োজনে কেউ যেন এলাকায় প্রবেশ বা বের না হয় সে দিকে খেয়াল রাখা হবে। এছাড়া প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনও বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে।

উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে ১৪ দিনের জন্য রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়। পরে ২৩ জুন লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা