সারাদেশ

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোচালক নূরুল আমিন রবিন (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল আমীন রবিন জেলার আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার বড় কুঁড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে সুলতাপুর-আখাউড়া সড়কের আলাকাপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়ামুখী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নূরুল আমিন রবিন প্রাণ হারান।

ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তার আগেই চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা