সারাদেশ

নৈশপ্রহরীকে হত্যার পর পুলিশের গুলিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সঙ্গে এই ডাকাত দলের গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়। এছাড়া এক ডাকাতকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকেরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি ছোড়াসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। নৈশপ্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে চিৎকার শুরু করেন। একারণে ডাকাতরা তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ পুলিশকে খবর দেন। এসময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করেন।

পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছোড়ে, ডাকাতরাও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় তিন জন। তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেও মারা যায়। এই ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা