সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে এক ট্রাককে পেছন থেকে অপর ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, সলঙ্গা থানার ক্ষুদ্র রঘুনাথপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কাউসার আলী (২৮) এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে সানোয়ার হোসেন (১৯)।

ওসি জানান, হাটিকুমরুল মোড় থেকে পাঁচলিয়াগামী পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে নলকাগামী অপর একটি ইটবাহী ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনে থাকা ওই দুই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

দুর্ঘটনার পর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। উভয় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, দুর্ঘটনার কারণে ঘণ্টাব্যাপী ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। সকাল সাড়ে ১০টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ওসি জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা