সারাদেশ

ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় অস্ত্র মামলায় আবু সাইদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ জানুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।

জানা গেছে, আবু সাইদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় বর্ণিত অপরাধ সন্দহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ১৯ (এ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় বর্ণিত অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় অপর আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত আবু সাইদ (২৮) জেলার হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দ্যেশে রওয়ানা দেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র

এরপর দণ্ডিত আসামি দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আবু সাইদ দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে একরাউন্ড ফাঁকা গুলি করে তাদের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকেন।

এক পর্যায়ে আরাজি চন্দনহট গ্রামে পৌঁছালে পুলিশের চেক পোষ্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে আসামিরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটনকে আটক করে। আবু সাইদ এর কাছ থেকে একটি ম্যাগজিন যুক্ত বিদেশি পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। পরে রাণীশংকৈল থানার এসআই আসগর আলী বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা