ছবি-সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে আতশবাজির আগুনে পুড়লো ৩ বসতবাড়ি 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ হিলে উত্তর রোজারঘোনা এলাকায় আতশবাজি থেকে লাগা আগুনে ৩টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তর রোজারঘোনা এলাকায় রহমত করিমের বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এ সময় লাগা আগুনে সৈয়দ করিম, আকতার হোসেন ও আব্দুল শুক্কুরের বাড়ি পুড়ে যায়।

সৈয়দ করিম বলেন, বাগদান অনুষ্ঠানে একের পর এক আতশবাজি ফাটানো হচ্ছিল। সেখান থেকে বসতঘরে আগুন লাগে। পরে একে একে ৩টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে।

বশির আহমদ বলেন, প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা