সারাদেশ

পূজায় শাড়ি না পেয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পূজায় শাড়ি না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে দিতি রাণী (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছেন।

রোববার (১০ অক্টোবর) রাতে ওই গৃহবধূকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রংপুর যাওয়ার পথে মৃত্যুবরণ করেন ওই গৃহবধূ।

নিহত দিতি রাণী ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মাস দুই আগে নিজের বড় বোনের দেবরের সাথে প্রেমের টানে পালিয়ে এসে ভমর রায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় দিতি রাণী। রোববার তারা পূজার কেনাকাটা করতে ভূল্লী বাজারে যান। সেখানে স্বামীর কাছে দামি শাড়ি চান দিতি। শাড়ি কিনে না দেওয়ায় বাসায় ফিরে বাকবিতণ্ডায় লিপ্ত হন । পরে স্বামীর উপর অভিমান করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিতি। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা হতে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা