ছবি: সংগৃহীত
সারাদেশ

বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক যুবককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবক আবুল হোসেন (৩২) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বোবারথল দক্ষিণ গান্ধাই গ্রামের হাসিদ আলীর ছেলে।

আসামের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আবুল হোসেনসহ তিন বাংলাদেশি শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে আসাম রাজ্যের কমিরগঞ্জ জেলার পাথারকান্দির সোনাতোলা (বড়লেখার বোবারথল) সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় বিএসএফ সোনাতোলা ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে আবুল হোসেনকে আটক করলেও তার সঙ্গী অন্য দুই যুবক পালিয়ে যান। শুক্রবার বিকেলে বিএসএফ তাকে পাথারকান্দি থানায় হস্তান্তর করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ান সূত্র জানিয়েছে, রোববার বিকেলে বোবারথল সীমান্তের ১৩৮০ নং পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবিকে বিএসএফ জানিয়েছে- আটক বাংলাদেশি যুবককে পাথারকান্দি থানায় সোপর্দ করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা