ছবি: সংগৃহীত
সারাদেশ

৩ দালালসহ ২৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর পর তিন দালালসহ ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে জাইজ্যারচর প্রকাশ স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশের চর থেকে তাদের আটক করা হয়।

আটক দালালরা হলেন- হাতিয়ার চরগাসিয়ার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে নৌকার মাঝি মো. হানিফ (৩০), একই উপজেলার রেহেনীয়া গ্রামের মৃত আমীন উল্যাহর ছেলে মো. শামীম (২৭) ও চরগাসিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. শামীম (১৫)।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ভাসানচর রোহিঙ্গা বাজারের পেছন দিয়ে দালালের সহায়তায় একটি কাঠের নৌকায় করে ৮ রোহিঙ্গা পালিয়ে যায়। পরে গভীর রাতে জাইজ্যারচর প্রকাশ স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশে চরে নৌকাটি আটকে যায়। পরে জেলেদের মাধ্যমে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ভাসানচর বিআইডব্লিউটি পন্টুনে নিয়ে আসে কোস্টগার্ড।

অন্যদিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আরও নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা