ছবি: সংগৃহীত
সারাদেশ

চোরাই কাঠসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর এলাকা থেকে তিন লাখ টাকার চোরাই কাঠ ও দুটি ট্রাকসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে আজিজুল খান (২৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের লাল মিয়ার ছেলে তানভীর হোসেন (২২) ও শরীয়তপুরের গোসারহাট উপজেলার চইদীপুর গ্রামের শফিক বেপারীর ছেলে আইনাল বেপারী (৪৭)।

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান জানান, গামাই কাঠের ৩২ পিস সলিড দরজা ও ৬৩ পিস শিলকড়ই কাঠের চৌকাঠবোঝাই দুটি ট্রাক ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলো। এসময় ট্রাক দুটি জব্দ করে তিন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত কাঠ-গাড়ি ও আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী জানান, বনবিভাগের ট্রানজিট পাসসহ কোনো ধরনের কাগজ দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা