ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে বন্যায় সাড়ে ১০ কোটি টাকার ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের ৬ উপজেলায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সাত হাজার ৯০৩ জন। বন্যায় ৯৭ হাজার ৪৭০ হেক্টর জমির তিন হাজার ৯৪৫ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। যার মূল্য ১০ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার টাকা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাঙ্গা উপজেলার কৃষকরা। সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা তিন হাজার ৪৩০ জন। সবচেয়ে কম মধুখালীতে ২১০ জন।

মূলত গত আগস্ট ও সেপ্টেম্বরের প্রথম দিকে দুই দফা বন্যায় ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি প্রথম দফায় বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার এবং দ্বিতীয় দফায় ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এখন পানি নেমে গেছে। কিন্তু সর্বত্র রয়ে গেছে ফসল বিনষ্টের চিহ্ন।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হযরত আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পর দুই হাজার ১০ জন কৃষককে মাশকালাই চাষের জন্য বীজ ও সার বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা কবলিত ছয় উপজেলার কৃষকদের মধ্যে তা ভাগ করে দেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা