হত্যা 
সারাদেশ

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোট পোদ্দারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিয়া ছোট পোদ্দারবাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। তাদের অহনা (২) নামে শিশুসন্তান রয়েছে।

নিহতের মা রুমি আক্তার বলেন, 'নাতি অসুস্থ। তাই ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। ওখান থেকে এসে দেখি প্রিয়া পুরো রুমে রক্ত আর রক্ত।'

তিনি আরও বলেন, 'কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।'

প্রিয়ার ভাই পরশ জানান, 'ঘটনাস্থলে আমি বাসায় ছিলাম না। কী হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই আমাদের এখানে পাঁচ দিন বেড়িয়ে আপুকে রেখে কুমিল্লায় চলে যান। কে আমার আপুকে এভাবে হত্যা করল তা জানি না।'

স্থানীয়দের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হতে পারে। কারণ এই পরিবারের সঙ্গে কারও পূর্ব শত্রুতা নেই।

শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, 'প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা