ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৪৭

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর সদর ও বিরল উপজেলায় দুটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ৪৭ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পৃথক দুটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত দুঘণ্টাব্যাপী এ অভিযান পারিচালনা করা হয়।

এসময় সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ওই দুই মসজিদে দুদিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিল।

এটিইউ দাবি করেছে, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের নামে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদে অবস্থান করছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মসজিদ দুটিতে অভিযান চালানো হয়।

এসময় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়। আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে তাবলিক জামায়াতের নামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য ছিল। এজন্য তাদের আটক করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা