জাতীয়

জেএমবি সদস্য গ্রেফতার

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম নূর আলম ওরফে মোয়াজ (২৯)। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

এর আগে সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুর গ্রামের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুরে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার মোয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। যা বর্তমানে আদালতে বিচারাধীন।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আসলাম খান বলেন, ২০১০ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তার সঙ্গী শামীম হাসানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে এই ঘটনায় নূর আলম ওরফে মোয়াজও পুলিশের ওপর বোমা হামলায় জড়িত। ঘটনার পর থেকে নূর আলম ওরফে মোয়াজ গ্রেফতার এড়াতে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন ছদ্মবেশে ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিল। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকলেও সর্বশেষ এটিইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা